ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ফুঁসছে ছাত্রসমাজ

শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় পরিবেশ। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্র সংগঠনের জেলা পর্যায়ের এক নেতার ফেসবুক আইডিতে এই অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনাকে জুলাই বিপ্লবের চেতনার ওপর চরম আঘাত হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেছেন যে, প্রশাসনের নজরদারির অভাবেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি পালনের পাশাপাশি প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ফুঁসছে ছাত্রসমাজ

আপডেট সময় : ১২:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬