ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সংসদের মুলতবি অধিবেশন আজ বিকেলে শুরু, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা প্রধান

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ (বুধবার) বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে পুনরায় শুরু হচ্ছে।

গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তখন অধিবেশনকক্ষে সভাপতিত্ব করেছিলেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা প্রধান আলোচ্যসূচি থাকবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সে বিষয়ে আলোচনাও কর্মসূচিতে রয়েছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা ধরে আলোচনা চলবে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ করবেন। সংসদের কার্যোপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

সংসদের মুলতবি অধিবেশন আজ বিকেলে শুরু, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা প্রধান

আপডেট সময় : ১১:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬