ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন: বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে এসে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগে নিজের দপ্তরে সরাসরি না গিয়ে তিনি প্রথমে ৬ নম্বর ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যান এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী এরপর একই ভবনের ষষ্ঠতলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, নারী ও শিশুবিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয়ে তিনি আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।

সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে দেখতে এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলতে প্রধানমন্ত্রী এই আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতেও অংশ নেবেন। সকালে কৃষক কার্ড-সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিভিশনের পর্দায় আজকের খেলা: মাঠ কাঁপাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ও আইপিএল

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শন: বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর

আপডেট সময় : ১১:৪৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬