বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) তিনি এই সফরে গমন করেন।
সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। পাশাপাশি, তিনি সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচারে অংশগ্রহণ করবেন।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে জেনারেল ওয়াকার-উজ-জামানের। এই সফর উভয় দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























