বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এক শ্রমিক দল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
শ্রমিক দল কর্তৃপক্ষ এই বিষয়টি দলের নীতি ও আদর্শবিরোধী হিসেবে বিবেচনা করেছে এবং এর প্রেক্ষিতে জাহিদুল ইসলাম অপুকে শোকজ করা হয়েছে বলে জানানো হয়।
রিপোর্টারের নাম 

























