ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলা গানের প্রকাশনা উৎসব: বিশ্বমঞ্চে ‘প্রেম পিয়াসা’

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের দ্বৈত বাংলা গান ‘প্রেম পিয়াসা’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের ঐতিহাসিক হাউজ অব কমন্সে। এই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলা গান বিশ্বমঞ্চে নতুন এক মাইলফলক স্থাপন করল।

বৃটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি (এমপি) এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফের যৌথ আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তার ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, তার ছেলে শাহ জামান খান, বাংলা গানের যুবরাজ ও বিসিবি পরিচালক আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি, হাউজ অব কমন্সের সদস্যবৃন্দ এবং যুক্তরাজ্যে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিবর্গ।

বাংলাদেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) গানটি প্রকাশ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

ওস্তাদ রাহাত ফতেহ আলী খান রাজা কাশেফ এবং রুবাইয়াত জাহানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গানের প্রতি তাদের যে একনিষ্ঠ আন্তরিকতা তা আমাকে মুগ্ধ করে। বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। ‘প্রেম পিয়াসা’ সেই ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ। আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।”

আসিফ আকবর এই আয়োজনকে বাংলা গানের জন্য এক বিশাল অর্জন উল্লেখ করে বলেন, “আজকের এই আয়োজনের মধ্যদিয়ে বাংলা গান আজ বিশ্বমঞ্চে আরও একধাপ এগিয়ে গেল। এমন একটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। আজকের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলা গানের নতুন মাইলফলক তৈরি হলো।”

গানটির প্রকাশনা প্রতিষ্ঠান ডিএমএস এর কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। ‘প্রেম পিয়াসা’ সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। জমকালো এই আয়োজনের মাধ্যমে আবারও প্রমাণ হলো বাংলা গান এখন দেশের গন্ডি পেরিয়ে বিশ্বমঞ্চেও সমানভাবে সমাদৃত।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলা গানের প্রকাশনা উৎসব: বিশ্বমঞ্চে ‘প্রেম পিয়াসা’

আপডেট সময় : ০৬:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬