ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

জ্বালানি তদারকিতে কঠোর সরকার: দেশের প্রতিটি পেট্রোল পাম্পে নিয়োগ পাচ্ছেন ‘ট্যাগ অফিসার’

বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাদের নিজ নিজ অধিক্ষেত্রে প্রতিটি পাম্পের জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করবেন।

নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পাম্পগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং প্রতিদিনের প্রতিবেদন জমা দেবেন। এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের শান্তি প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

জ্বালানি তদারকিতে কঠোর সরকার: দেশের প্রতিটি পেট্রোল পাম্পে নিয়োগ পাচ্ছেন ‘ট্যাগ অফিসার’

আপডেট সময় : ১২:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬