ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্পিকারের সহধর্মিণী সিঙ্গাপুরে ভেন্টিলেশনে, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন এবং ভেন্টিলেটরের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাস চলছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পিকারের সহধর্মিণী সিঙ্গাপুরের ওই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আগামী শনিবার সকালে একটি মেডিকেল বোর্ডের বৈঠকে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানো হবে।

এর আগে, মিসেস দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। তবে অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

শায়রুল কবির খান আরও জানান, একই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তবে তিনি এখন অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে বলে আশা করছেন তার পরিবারের সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবল বিপাকে

স্পিকারের সহধর্মিণী সিঙ্গাপুরে ভেন্টিলেশনে, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ১০:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬