ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জ্বালানি সংকটের মধ্যে ভারতে লকডাউন?: গুজব নাকচ সরকারের

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং বিশ্বজুড়ে চলমান সংঘাতের আবহে ভারতে নতুন করে লকডাউন জারি হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে, এই জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে ভারতে কোনো লকডাউন কার্যকর করার প্রস্তাব বিবেচনাধীন নেই। তিনি জনগণকে ভুল তথ্য ও গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে দেওয়া এক ভাষণে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন, যা এই জল্পনার জন্ম দেয়। তবে, তিনি কোনো প্রকার লকডাউন বা জনসাধারণের চলাচলে বিধিনিষেধের ইঙ্গিত দেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

জ্বালানি সংকটের মধ্যে ভারতে লকডাউন?: গুজব নাকচ সরকারের

আপডেট সময় : ০৯:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬