সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এসব মাদক ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কমোহা মাসুদুর রহমান পিএসসি, জেলা প্রশাসক মিস কাউছার আজিজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ এবং সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি মিজানুর রহমান শরিফ।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত আউটপোস্ট (বিওপি) এবং ব্যাটালিয়ন সদর দপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল। এসব অভিযানে মোট ৪৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
রিপোর্টারের নাম 





















