ইরান ইসরায়েলকে লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ শুক্রবার বিকেলে তেহরান নতুন করে এই হামলা চালায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে। সেই সময় থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে দেশটি।
সম্প্রতি ইরান ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে, যেগুলোর প্রতিটিতে প্রায় ২০টি ছোট বোমা থাকে। এই বোমাগুলো ৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। মাঝ আকাশ থেকে বোমা বেরিয়ে আসায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করতে পারছে না। এর ফলে গত কয়েক দিন ধরে ইসরায়েলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























