ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের শপথগ্রহণ

নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) শীর্ষ নেতা বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেও পরিচিত। শুক্রবার দেশটির রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে আনুষ্ঠানিকভাবে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।

পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং একজন জনপ্রিয় র‍্যাপার হিসেবে পরিচিত বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এটি তার রাজনৈতিক জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়।

গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সিপিএন-ইউএমএল-এর শক্তিশালী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে পরাজিত করেন। এই আসনটি এতদিন ওলির একচেটিয়া ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, যা বালেন্দ্র শাহের বিজয়ের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে ৭৬ জন নিহতের ঘটনা ঘটা দুর্নীতিবিরোধী ‘জেন জি’ বিক্ষোভের পর ৫ মার্চ প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের ২৭৫টি আসনের মধ্যে ১৮২টি আসন লাভ করে, যা তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম করে দেয়।

৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ নেপালের রাজধানী কাঠমান্ডুর সাবেক মেয়র। কয়েক দশকের মধ্যে তিনিই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ভারত ও চীনের মতো দুটি বৃহৎ শক্তির মাঝে অবস্থিত এই দেশটিতে তিনি প্রথম মধেসি (ভারত সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের সমভূমির অধিবাসী) হিসেবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের শপথগ্রহণ

আপডেট সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬