ইরানের কোম শহরে একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। হামলার ঘটনাটি কোম শহরের পার্দিসান এলাকায় ঘটেছে।
প্রাথমিকভাবে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরে হতাহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আহতদের উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এই হামলার ফলে দেশটিতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে এবং মোট নিহতের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























