ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর উদ্দেশে এক কঠোর বার্তা দিয়েছে। সংস্থাটি মার্কিন বাহিনীর উপস্থিত এলাকাগুলো থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক এলাকা ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার জন্যও দায়ী।
যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আইআরজিসি একাধিকবার সতর্কবার্তা জারি করেছে। গত ১৪ই মার্চ তারা মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল। তবে, সর্বশেষ এই সতর্কবার্তায় কোনো নির্দিষ্ট স্থানের নাম উল্লেখ করা হয়নি, যা উদ্বেগের মাত্রা বাড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























