ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প: আজাদ কাশ্মীরসহ কেঁপে উঠল বিস্তীর্ণ অঞ্চল

পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরের গিলগিট শহর থেকে ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার। গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়) সংযোগস্থলে অবস্থিত। এই ভৌগলিক অবস্থানের কারণে দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি হয়েছে এবং একাধিক ফল্ট লাইন থাকায় প্রায়শই টেকটোনিক নড়াচড়া ঘটে, যার ফলে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে, গত ফেব্রুয়ারির শেষের দিকে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার কিছু অংশ কেঁপে উঠেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

পাকিস্তানে ৫.৩ মাত্রার ভূমিকম্প: আজাদ কাশ্মীরসহ কেঁপে উঠল বিস্তীর্ণ অঞ্চল

আপডেট সময় : ০৫:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬