জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভাডেফুল জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে একটি বৈঠকে মিলিত হওয়ার পরিকল্পনা করছেন। ডয়েচলান্ডফুঙ্ক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন যে, উভয় দেশের মধ্যে ‘পরোক্ষ যোগাযোগ’ স্থাপিত হয়েছে এবং ‘সরাসরি বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে’। তিনি বিশ্বাস করেন যে, বৈঠকটি ‘খুব শিগগিরই পাকিস্তানে’ অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 
























