ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র প্রদর্শনে বাধা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবকে নিয়ে নির্মিত তিউনিশীয় চলচ্চিত্র ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে বাধা দিয়েছে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাজনৈতিকভাবে সংবেদনশীল আখ্যা দিয়ে সিনেমাটির ছাড়পত্র আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এর ভারতীয় পরিবেশক মনোজ নন্দওয়ানা।

সেন্সর বোর্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিনেমাটি মুক্তি পেলে ভারত ও ইসরায়েলের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পরিবেশক এই যুক্তি খণ্ডন করে বলেছেন, বিশ্বের অনেক প্রভাবশালী দেশেই সিনেমাটি মুক্তি পেয়েছে যাদের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটি মূলত একটি মানবিক গল্পের চলচ্চিত্র যা অস্কারের দৌড়েও এগিয়ে ছিল।

পরিচালক কাউথার বেন হানিয়া নির্মিত এই সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘সিলভার লায়ন’ পুরস্কার জিতেছে। গাজায় যুদ্ধের সময় একটি গাড়িতে আটকা পড়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের কাছে প্রাণ বাঁচানোর আকুতি জানিয়েছিল শিশু হিন্দ রাজাব। সেই করুণ অডিও বার্তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমাটি। ভারতে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কংগ্রেস নেতা শশী থারুরসহ দেশটির বিশিষ্টজনেরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ভারতে ফিলিস্তিনি শিশুকে নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র প্রদর্শনে বাধা

আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬