ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

তেহরানে পাকিস্তান দূতাবাসের কাছে শক্তিশালী বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে পাকিস্তান দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনের সন্নিকটে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দূতাবাসের সকল কূটনীতিক ও কর্মকর্তা নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান, তুরস্ক ও মিশর যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বৃহস্পতিবার রাতে তেহরানের পাসদারান এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে, দূতাবাসের ঠিক বিপরীতে অবস্থিত একটি ইরানি সামরিক ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

তেহরানে পাকিস্তান দূতাবাসের কাছে শক্তিশালী বিস্ফোরণ

আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬