ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বৈশ্বিক অস্থিরতার মাঝেও তেল রপ্তানিতে ইরানের রেকর্ড আয়

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তেল বিক্রি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে ইরান। বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতিকে কাজে লাগিয়ে দেশটি দৈনিক গড়ে ১৩৯ মিলিয়ন ডলারের বেশি আয় করছে। ভৌগোলিক অবস্থানের সুবিধায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারায় তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইসলামিক প্রজাতন্ত্রটি।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা ইরানের জন্য দ্বিগুণ লাভের সুযোগ তৈরি করেছে। একদিকে বিশ্ববাজারে ‘ব্রেন্ট’ ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে, অন্যদিকে ইরানের প্রধান তেল ‘ইরানিয়ান লাইট’ এখন আগের চেয়ে অনেক কম ছাড়ে বিক্রি হচ্ছে। গত ১০ মাসের মধ্যে এটাই ইরানি তেলের সবচেয়ে ভালো বাজারদর বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার

বৈশ্বিক অস্থিরতার মাঝেও তেল রপ্তানিতে ইরানের রেকর্ড আয়

আপডেট সময় : ১২:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬