ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে মার্কিন তেলের ট্যাংকার পারাপারে ইরানের অনুমতি

আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে এই দাবি করেছেন। ট্রাম্পের মতে, তেহরানের এই সিদ্ধান্ত মূলত আলোচনার সদিচ্ছা এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘উপহার’ স্বরূপ।

জানা গেছে, পারাপারের অনুমতি পাওয়া এসব ট্যাংকার মূলত পাকিস্তানের পতাকাবাহী। ইরান পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনার প্রতি আন্তরিক এবং সেই সদিচ্ছার প্রমাণ দিতেই প্রথমে আটটি এবং পরে আরও দুটি জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কূটনৈতিক পথ সুগম করতে ইরান এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। যদিও ট্রাম্প এই বিষয়টিকে তার প্রশাসনের প্রতি ইরানের নমনীয় হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

হরমুজ প্রণালি দিয়ে মার্কিন তেলের ট্যাংকার পারাপারে ইরানের অনুমতি

আপডেট সময় : ১২:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬