ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কড়া নিরাপত্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অংশ নেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া প্রক্সিমুক্ত ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারি চালায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, পরীক্ষার্থীরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সুন্দর পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে। উল্লেখ্য, এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট ২ লক্ষ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যার মধ্যে ‘সি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৫ হাজার ২৮২ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারাতের জোড়া গোলে ব্রাদার্সকে হারাল পিডব্লিউডি

কড়া নিরাপত্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬