সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জেরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিজ নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শামীম আহমদ। মনিষ কান্তি দে মিন্টু শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অন্যদিকে, শামীম আহমদের বাড়ি শহরতলীর মঙ্গলকাটা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার জানান, পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট এলাকায় আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে আদালত প্রাঙ্গণের শহীদ মিনারে সংগঠনটির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ওই কর্মসূচিতে গ্রেপ্তার হওয়া দুই নেতাসহ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন।
রিপোর্টারের নাম 
























