ইসরাইলের অব্যাহত হামলায় লেবাননে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছে। লেবাননের সরকার ইসরাইলের এই হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ এবং দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পররাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় লেবাননে অন্তত ১,১১০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ২৬২ জনে পৌঁছেছে এবং বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩টি।
রিপোর্টারের নাম 
























