সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বৃহস্পতিবার তাদের আকাশসীমায় প্রবেশ করা ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইউএইর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দিয়েছে। ইরান হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮২৬টি ড্রোন লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এই হামলায় ইউএইর সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা একজন মরক্কোর নাগরিকও প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের আটজন বিদেশি নাগরিকও এই হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























