ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাঙ্গুড়ায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ আ.লীগের শহীদ মিনারে ফুল দেওয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকার একটি শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রমতে, ভোরে খানমরিচ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহেব আলীর নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জন নেতা-কর্মী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংগঠনটি একই ধরনের কর্মসূচি পালন করেছিল বলে জানা গেছে।

খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পূর্বেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছিল। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আবারও এমন কার্যক্রম করার সাহস পেয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন জানান, তিনি বিষয়টি অবগত নন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমানও বিষয়টি তার জানা নেই বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবুগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও বৈশাখী মেলা: হাজারো মানুষের মিলনমেলা

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাঙ্গুড়ায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ আ.লীগের শহীদ মিনারে ফুল দেওয়া

আপডেট সময় : ১১:১৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬