ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মির্জাগঞ্জে টমটমের ধাক্কায় এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে রাস্তা পারাপারের সময় একটি টমটমের ধাক্কায় সুলতানা আক্তার (১৮) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রানীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা মোড়ে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার পার্শ্ববর্তী বেতাগী উপজেলার দক্ষিণ করুনা গ্রামের মো. সুলতান মিয়ার মেয়ে। জানা গেছে, তিনি বৃহস্পতিবার বিকেলে মোবাইল রিচার্জ করার জন্য একটি ফ্লেক্সির দোকানে গিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতানা যখন বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়ক পার হচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রানীপুর এলাকায় টমটম চাপায় সুলতানা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে টমটমের চালক শামীম গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বন্ধু আহত

মির্জাগঞ্জে টমটমের ধাক্কায় এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬