ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

স্বাধীনতার বিরোধিতাকারীরা চিরকাল ঘৃণিত থাকবে: ভূমিমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত থাকবে। বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ভূমিমন্ত্রী বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, স্বাধীনতার পর অনেক সময় পেরিয়ে গেছে। বর্তমান সরকার গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান ত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতাকে আরো সমৃদ্ধ করতে চায়। তিনি আরো বলেন, লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন তাদের পবিত্র দায়িত্ব ও প্রত্যাশা।

এর আগে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সকাল ৮টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি পালন করা হয়। এ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

স্বাধীনতার বিরোধিতাকারীরা চিরকাল ঘৃণিত থাকবে: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ১১:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬