বগুড়ার গাবতলী পৌর এলাকার তরফমে গ্রামে পুকুরে গোসল করতে নেমে ৬ বছরের শিশু মিরাজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিরাজ প্রবাসী মেহেরুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মিরাজ বাড়ির পূর্বপাশের আলমের ভিটায় অবস্থিত পুকুরে একা গোসল করতে নামে। কিছুক্ষণ পরেই সে পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন দীর্ঘ সময় ধরে মিরাজকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। পুকুরের আশেপাশে থাকা লোকজন তাকে গোসল করতে দেখেছিল বলে জানায়।
খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে প্রায় এক ঘণ্টা পর মিরাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে দ্রুত গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























