ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠানে চিত্রা জহির: অভিনয় ও ব্যক্তিগত জীবনের অজানা গল্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করা চিত্রা জহির এবার প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছেন। তার অভিনয় জীবনের অভিষেক হয়েছিল কলকাতায়, রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। একের পর এক ‘আজান’, ‘তোমার আমার’, ‘শাদী’, ‘রাজা এলো শহরে’, ‘বন্ধন’, ‘গোধূলির প্রেম’ সহ বেশ কয়েকটি বাংলা ও উর্দু চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

অভিনয়ের সূত্র ধরেই চিত্রা জহিরের পরিচয় হয় প্রযোজক ও পরিচালক কাজী জহিরের সঙ্গে এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চিত্রা ফিল্মস-এর ব্যানারে তিনি ‘নয়ন তারা’, ‘ময়না মতি’, ‘অবুঝ মন’, ‘চাষীর মেয়ে’, ‘বধূ বিদায়’, ‘আমার স্বপ্ন’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেন।

এবার তিনি তার অভিনয় জীবন এবং ব্যক্তিগত জীবনের নানা জানা-অজানা কথা নিয়ে হাজির হচ্ছেন ‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে। খ্যাতিমান সাংবাদিক আবদুর রহমান-এর সঞ্চালনায় এই বিশেষ অনুষ্ঠানটি চ্যানেল আই-তে আগামী ২৮ মার্চ, বৃহস্পতিবার বিকেল ৫:২০ মিনিটে প্রচারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠানে চিত্রা জহির: অভিনয় ও ব্যক্তিগত জীবনের অজানা গল্প

আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬