ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আর্তমানবতার সেবায় চট্টগ্রামের জেলা প্রশাসক, গণশুনানিতে মিলছে ত্বরিত সমাধান

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কার্যালয় এখন অসহায় ও দুস্থ মানুষের শেষ ভরসার স্থলে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহের নির্ধারিত গণশুনানিতে তিনি সরাসরি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনছেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা করছেন। বুধবারের শুনানিতেও এর ব্যতিক্রম ঘটেনি; অসুস্থতা, দারিদ্র্য আর শিক্ষা সহায়তার আশায় আসা বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছেন এই মানবিক কর্মকর্তা।

এদিন দীর্ঘদিনের অসুস্থতা ও আর্থিক অনটনে জর্জরিত আশীষ কুমার দাশ এবং জাহাঙ্গীর আলমের চিকিৎসার দায়িত্ব নেন জেলা প্রশাসক। একইসঙ্গে অলংকার এলাকার অসহায় নারী হাছিনা বেগমকেও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। মানবিকতার অনন্য নজির দেখা যায় এক মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চয়তায় ছিলেন। জেলা প্রশাসকের ত্বরিত পদক্ষেপে সেই শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

আর্তমানবতার সেবায় চট্টগ্রামের জেলা প্রশাসক, গণশুনানিতে মিলছে ত্বরিত সমাধান

আপডেট সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬