ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে গরিবের চাল নিজস্ব ইটভাটায় মজুত, বিএনপি নেতার পদ স্থগিত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ করা সরকারি চাল বিতরণের পরিবর্তে নিজের ইটভাটায় মজুত করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মোর্শেদ জাহান চৌধুরী কুতুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। চাল মজুতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবা ইউনিয়নের দুস্থদের জন্য আসা চাল পরিষদের গুদামে না রেখে নিজের মালিকানাধীন ইটভাটায় সরিয়ে নেন ওই নেতা। বিষয়টি জানাজানি হলে গত ২০ মার্চ স্থানীয় বাসিন্দারা সেই চাল জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযুক্ত মোর্শেদ জাহান চৌধুরী অবশ্য দাবি করেছেন, ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি সাময়িকভাবে চালগুলো সেখানে রেখেছিলেন এবং এটি তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

এদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের অভিযোগে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি মোর্শেদ জাহান চৌধুরীর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করেছে। কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং দলের ভাবমূর্তি রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ মাসে ৬৭ মাজারে হামলা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

ভোলার বোরহানউদ্দিনে গরিবের চাল নিজস্ব ইটভাটায় মজুত, বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৯:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬