ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ভারত সীমান্তে জাল নোটসহ যুবক আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী আমবাগান এলাকা থেকে এক হাজার টাকার ২১টি জাল নোটসহ মেহেদি হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

মেহেদি উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদিকে আটক করা হয়েছে। তবে এ সময় তার অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদির দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাসুদ রানা বলেন, ‘মেহেদির কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলা, গুলিতে ১ জনের মৃত্যু

ভারত সীমান্তে জাল নোটসহ যুবক আটক

আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫