ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জামায়াত নেতাদের ‘মেরুদণ্ডহীন’ বলে কঠোর সমালোচনা ছাত্রশক্তি নেত্রীর

কক্সবাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় ছাত্রশক্তির জেলা মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত নেতাদের ‘মেরুদণ্ডহীন’ বলে অভিহিত করেন এবং তাদের রাজনীতির নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ঘটনার সূত্রপাত হয় একটি ছবিকে কেন্দ্র করে, যেখানে দেখা যায় জামায়াতে ইসলামীর উখিয়া উপজেলার বেশ কয়েকজন শীর্ষ নেতা নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। অথচ এই শাহজাহান চৌধুরীর নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেছেন জামায়াতের জেলা আমির। এই দ্বিমুখী আচরণের সমালোচনা করে রিয়া লিখেছেন, একদিকে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াই, অন্যদিকে বিজয়ী প্রার্থীর সঙ্গে হাসিমুখে ফটোসেশন—এমন দ্বিচারিতা কেবল ভিত্তিহীন রাজনীতির পরিচয় দেয়।

উল্লেখ্য, জিনিয়া শারমিন রিয়া গত নির্বাচনে ১১ দলীয় জোটের শরিক হিসেবে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। সেই জায়গা থেকেই তিনি নেতাকর্মীদের সঙ্গে এই আচরণকে ‘কপটতা’ হিসেবে উল্লেখ করেছেন এবং একে নির্লজ্জ স্বীকৃতি বলে দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জামায়াত নেতাদের ‘মেরুদণ্ডহীন’ বলে কঠোর সমালোচনা ছাত্রশক্তি নেত্রীর

আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬