ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আসলাম চৌধুরীর

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী তার নির্বাচনী এলাকায় দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্মাণসামগ্রী বিক্রিতে জবরদস্তি, কৃষিজমির মাটি কাটা কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দলের ভাবমূর্তি রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার মুরাদপুর ইউনিয়নে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডকে একটি আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চলে রূপান্তর করতে পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে এলাকার অবকাঠামোগত পরিবর্তন আনাই তার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

সীতাকুণ্ডে চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আসলাম চৌধুরীর

আপডেট সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬