ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গোয়ালন্দে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সাহা বেপারীপাড়া এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, সোমবার দিবাগত রাতে সেচের মোটরের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রবি হতে পারে এবং তিনি স্থানীয় একটি পল্লিতে বেড়ে উঠেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তে সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

গোয়ালন্দে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:২৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬