ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আগামী বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হচ্ছে। মাদক পাচারের অভিযোগের মুখে থাকা মাদুরোর আইনজীবীরা এই অভিযোগ খারিজের জন্য আদালতে জোরালো আবেদন করবেন বলে জানা গেছে। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে ক্ষমতা হারানো মাদুরো বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন।
এই আইনি প্রক্রিয়ায় মাদুরোর আইনজীবীদের ফি প্রদান নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা সরকার সরাসরি অর্থ প্রদান করতে পারছে না, যার জন্য বিশেষ অনুমতি বা লাইসেন্সের প্রয়োজন। মাদুরোর আইনজীবী দাবি করেছেন, এই প্রক্রিয়া তার আইনি সহায়তা পাওয়ার অধিকারকে ব্যাহত করছে। ৬৩ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রপ্রধান নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে দাবি করেছেন এবং কারাগারে তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 























