ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: পাম্পে হাহাকার, খুচরা বাজারে চড়া দাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকলেও খুচরা বাজারে আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও পরিবহন চালকরা।

স্থানীয় বাজারে প্রতি লিটার পেট্রোল ও অকটেন ৩০০ টাকা এবং ডিজেল ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষ তেলের ঘাটতির দাবি করলেও খুচরা বিক্রেতারা কীভাবে তেল সংগ্রহ করছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, সেচ মৌসুমে ডিজেল না পাওয়ায় ধান চাষ ব্যাহত হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে ধানের বীজ।

বুড়িমারী স্থলবন্দরের পাথরবাহী ট্রাক চলাচলও এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে, যার ফলে পরিবহন ভাড়া দ্বিগুণ বেড়েছে। স্থানীয়দের দাবি, একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটছে। পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: পাম্পে হাহাকার, খুচরা বাজারে চড়া দাম

আপডেট সময় : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬