ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

রামুতে শুরু হলো ঐতিহ্যবাহী রাম নবমী মেলা: সম্প্রীতি রক্ষার আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা। গত সোমবার রাতে শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৮ মার্চ ধর্মীয় নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। যারা এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ছয় দিনের এই আয়োজনে বাসন্তী পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ এবং শিবদর্শনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

রামুতে শুরু হলো ঐতিহ্যবাহী রাম নবমী মেলা: সম্প্রীতি রক্ষার আহ্বান

আপডেট সময় : ১০:১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬