ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পটিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের রণক্ষেত্র: আহত ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মাঝপথেই বন্ধ হয়ে যায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি।

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট মুকুটনাইট বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— ধলঘাট এলাকার মো. খোরশেদ (২২), জুবায়েদ (২১), জিহান (২০) ও ওহিন (২৪)। এদের মধ্যে খোরশেদ নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলঘাট মুকুটনাইট বড়ুয়াপাড়া এলাকায় স্থানীয়দের আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে বোয়ালখালী চরনদ্বীপ ফুটবল দল ও চন্দনাইশ উপজেলার একটি ফুটবল দল মুখোমুখি হয়েছিল। ম্যাচের শুরুতেই চন্দনাইশ ১-০ গোলে এগিয়ে যায়। তবে খেলার শেষ মুহূর্তে চরনদ্বীপ গোল করে সমতা ফেরালেও রেফারি সানি বড়ুয়া সেটি বাতিল ঘোষণা করেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রেফারি সানি বড়ুয়া জানিয়েছেন, গোল বাতিল নিয়ে ভুল বোঝাবুঝি হলেও পরে তা মিটে গিয়েছিল, কিন্তু দর্শকদের অনাকাঙ্ক্ষিত মারামারির কারণে খেলাটি আর শেষ করা সম্ভব হয়নি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

পটিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের রণক্ষেত্র: আহত ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ১০:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬