ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্তে মার্কিন শেয়ারবাজারে চাঙ্গাভাব, তেলের দামে বড় পতন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে সম্ভাব্য হামলা স্থগিতের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কমেছে এবং বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শেষে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ার সূচকই ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের ক্রমাগত দরপতনের পর বাজারের এই ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ৬ ফেব্রুয়ারির পর একদিনে সূচকের এমন বড় লাফ আর দেখা যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’র দাবি করলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে কূটনৈতিক উত্তেজনা ছাপিয়ে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে আসায় ওয়াল স্ট্রিটের সূচকগুলোতে এর ইতিবাচক প্রতিফলন ঘটেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্তে মার্কিন শেয়ারবাজারে চাঙ্গাভাব, তেলের দামে বড় পতন

আপডেট সময় : ০৫:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬