ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিশ্বনাথ ও ওসমানীনগরের গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন হুমায়ুন কবির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে দিনভর সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন গ্রাম চষে বেড়িয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত হুমায়ুন কবির। ঈদের তৃতীয় দিনে তিনি দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার দুপুরে সিলেট শহর থেকে বিশ্বনাথে পৌঁছে তিনি এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তিনি নিজেই মোটরসাইকেলে চড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ঈদের শুভেচ্ছা জানান। পথে শিশুদের ফুটবল খেলা দেখে তিনি গাড়ি থামিয়ে তাদের সঙ্গে সময় কাটান এবং নিজে শট নিয়ে শিশুদের উৎসাহিত করেন, যা উপস্থিত স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ওসমানীনগরের বিভিন্ন গ্রামে রাজনৈতিক নেতৃবৃন্দের আমন্ত্রণে একাধিক সভায় যোগ দেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা বজায় রেখে তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করেন। সবশেষে নিজ গ্রাম আবসপুরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি পুনরায় সিলেট শহরে ফিরে যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

বিশ্বনাথ ও ওসমানীনগরের গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন হুমায়ুন কবির

আপডেট সময় : ০১:৫৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬