ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ওমানে মার্কিন নাগরিকদের ঘরের ভেতরে থাকার জরুরি নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ওমানে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী মাসকাটসহ পুরো ওমানজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘শেল্টার ইন প্লেস’ বা ঘরের ভেতরে নিরাপদে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তার মাধ্যমে এই জরুরি সতর্কতা জারি করে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানের ‘চলমান পরিস্থিতি’র কারণে মার্কিন নাগরিকদের এই নির্দেশ মানতে বলা হয়েছে। তবে ঠিক কী কারণে এই সতর্কতা বা বর্তমান পরিস্থিতিটি আসলে কী, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করা হয়নি। এর আগে গত ৩ মার্চ এক নির্দেশনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের জরুরি নয় এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগের অনুমতি দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরভাড়া দিতে না পেরে কেরালায় একই পরিবারের চারজনের আত্মহত্যা

ওমানে মার্কিন নাগরিকদের ঘরের ভেতরে থাকার জরুরি নির্দেশ

আপডেট সময় : ০১:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬