ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কাজিপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি: দোকানিকে জরিমানা ও পেট্রোল জব্দ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার মেঘাই বাজার এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়ার প্রমাণ পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী রাজু রানাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার দোকান থেকে ৬৯ লিটার পেট্রোল জব্দ করে তাৎক্ষণিকভাবে তা ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের অবৈধ মজুদ বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

কাজিপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি: দোকানিকে জরিমানা ও পেট্রোল জব্দ

আপডেট সময় : ১১:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬