বাহরাইনে গত ৯ মার্চ ভোরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের জন্য এতদিন ইরানকে দায়ী করা হলেও, এবার বাহরাইন সরকার স্বীকার করেছে যে এর পেছনে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দায়ী ছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এই বিস্ফোরণে শিশুসহ ৩২ জন আহত হয়েছিলেন এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।
প্রাথমিকভাবে বাহরাইন এবং যুক্তরাষ্ট্র উভয়ই এই হামলার জন্য ইরানের ড্রোনকে দায়ী করেছিল। ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে ইরানের ড্রোন বাহরাইনের আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে, রয়টার্সের অনুসন্ধানে বাহরাইন সরকার প্রথমবারের মতো স্বীকার করেছে যে সিতরা দ্বীপের মাহাজ্জা এলাকায় এই বিস্ফোরণ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারির ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের কারণে ঘটেছিল।
বাহরাইন সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি ইরানি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করেছিল, যার ফলে বহু মানুষের জীবন রক্ষা পেয়েছে। তবে, আহত হওয়া বা ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তারা সরাসরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর বা ইরানি ড্রোনের মাটিতে আছড়ে পড়া নয়, বরং আকাশে সংঘর্ষের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ নিচে পড়ার কথা উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাহরাইন বা ওয়াশিংটন কেউই এই বিস্ফোরণের পেছনে ইরানি ড্রোনের উপস্থিতির কোনো প্রমাণ দাখিল করতে পারেনি।
রিপোর্টারের নাম 























