ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের কাছে দেশব্যাপী হামের টিকা প্রদানের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এই কার্যক্রম পুরোদমে শুরু করা হয়েছে।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারগুলো নিয়মিত হামের টিকা দান ক্যাম্পেইন পরিচালনা করেনি, যার ফলে শিশুদের একটি বড় অংশ হামে আক্রান্ত হয়েছে। তিনি আরও জানান, বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু করেছে। একই সময়ে, জলাতঙ্ক টিকা নেই বলে দায়িত্বহীন বক্তব্য দেওয়ার কারণে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক টিকা নেই মর্মে দেওয়া বক্তব্য সঠিক নয় এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সফরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এরাদত হোসেন মানু উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬