কক্সবাজারের উখিয়ায় আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বড় ধরনের গাফিলতির ঘটনা ঘটেছে। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অনিয়মিত ১৩ জন পরীক্ষার্থীকে নির্ধারিত সিলেবাসের পরিবর্তে ভুল বর্ষের (২০২৬ সালের) প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতিবাদ জানালেও কর্তব্যরতরা তা উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যান।
ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্র সচিব লুৎফর রহমান মানিকসহ সংশ্লিষ্ট ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে নতুন করে কেন্দ্র সচিব ও সুপার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের সাথে আলোচনা চলছে যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়।
রিপোর্টারের নাম 





















