ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মহিলা দলের নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে ঈশিতা আক্তার তিশা (১৮) নামে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আটক ঈশিতা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর অধীনে এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী ছিলেন শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন, কিন্তু তার পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে আসেন ঈশিতা। পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঈশিতা নিজের পরিচয় প্রকাশ করে এবং অন্যের হয়ে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মহিলা দলের নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

আপডেট সময় : ১১:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬