ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে নৈপুণ্য দেখানো নাহিদ রানার হাতে চোট

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তবে এই অর্জনের আনন্দের মাঝেও একটি অস্বস্তি যোগ হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় হাতে আঘাত পেয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট আটটি উইকেট শিকার করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন নাহিদ রানা। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে তিনি সফরকারীদের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছিলেন। পুরো সিরিজ জুড়েই তার গতির সঙ্গে নিখুঁত লাইন-লেংথ প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলে দেয়।

ওয়ানডে সিরিজ শেষ করে নাহিদ রানা ঢাকায় ফিরেছেন। তবে আগামী রোববার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছাড়পত্রও পাননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাহিদ রানা আপাতত পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিউজিল্যান্ড সিরিজে নৈপুণ্য দেখানো নাহিদ রানার হাতে চোট

আপডেট সময় : ১১:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬