ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে ব্যর্থ হয়। এই ঘটনায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা।
হামলার শিকার হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাও। সেখানেও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনাটিকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। একই সাথে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। নেতানিয়াহু আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।
রিপোর্টারের নাম 























