ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

প্রখ্যাত সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারের জীবনাবসান

যুক্তরাষ্ট্রের সাবেক ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক রবার্ট মুলার ৮১ বছর বয়সে মারা গেছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য যোগসাজশ নিয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের নেতৃত্ব দিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিলেন।

মার্কিন গণমাধ্যম পারিবারিক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মুলার মারা গেছেন। তবে তার মৃত্যুর স্থান বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রবার্ট মুলারের মৃত্যুর খবর প্রকাশের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘রবার্ট মুলার মারা গেছে। ভালো হয়েছে, আমি খুশি। সে আর নিরীহ মানুষদের ক্ষতি করতে পারবে না।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আল-কায়েদা হামলার মাত্র কয়েকদিন আগে রবার্ট মুলার এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা ১২ বছর এই পদে দায়িত্ব পালনকালে তিনি সংস্থাটির সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে জোরদার করেন। এফবিআই থেকে অবসরের পর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেয় এবং ট্রাম্পের নির্বাচনী প্রচার দল রাশিয়ার সঙ্গে কোনো ধরনের যোগসাজশ করেছে কিনা, তা তদন্তের দায়িত্বভার তার ওপর অর্পণ করা হয়।

প্রায় দুই বছর ধরে নীরবে এই তদন্ত পরিচালনা করেন মুলার। ২০১৯ সালের জুলাই মাসে তিনি কংগ্রেসের সামনে সাক্ষ্য দেন। এই তদন্তকে ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে ‘উইচ হান্ট’ বা সাজানো তদন্ত বলে অভিহিত করতেন। সারা দেশে সরাসরি সম্প্রচারিত ওই শুনানিতে অনেক আমেরিকান প্রথমবারের মতো ধূসর চুলের এই অভিজ্ঞ প্রসিকিউটরকে কাছ থেকে দেখার সুযোগ পান। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইনপ্রণেতাদের নানা প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মুলার বারবার তার বিশদ প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেন এবং স্পষ্ট করে বলেন যে, ওই প্রতিবেদন ট্রাম্পকে সম্পূর্ণ দায়মুক্ত করেনি।

চার দশকেরও বেশি সময় ধরে সরকারি দায়িত্ব পালন করেছেন রবার্ট মুলার। তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রেসিডেন্টদের অধীনে কাজ করেছেন। রাজনৈতিকভাবে সংবেদনশীল রাশিয়া তদন্তের আগে ওয়াশিংটনে তার সুনাম ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি ভিয়েতনামের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং গুরুতর আহত হয়ে বীরত্বের জন্য পদক লাভ করেন। ২০১৯ সালের জুলাই মাসে ট্রাম্প মনোনীত এফবিআই প্রধান ক্রিস্টোফার রে তাকে ‘পূর্ণাঙ্গ পেশাদার এবং সোজাসাপ্টা মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন। এফবিআই প্রধান হিসেবে তিনি কঠোর কর্মসংস্কৃতির জন্য পরিচিত ছিলেন এবং শুরুতে রিপাবলিকান ঘরানার রাজনৈতিক অবস্থান থাকলেও, দুই দলের রাজনীতিকদের কাছেই তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

প্রখ্যাত সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারের জীবনাবসান

আপডেট সময় : ০৫:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬